ক্যালকুলেটর
টাকার সময়-মূল্য
আজকের ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা এক জিনিস নয়। পাঁচভাবে দেখুন, কেন।
৳১০০ দিয়ে কী কেনা যেত, যায়, আর যাবে?
আজকের দাম, ঢাকার খুচরা বাজার: মোটা চাল ৳৫০–৫৫/কেজি, ডিম ৳১৫৫–১৬০/ডজন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ৯ অক্টোবর ২০২৬); আলু ৳২৫–৩০/কেজি, খোলা সয়াবিন তেল ৳১৮৫–১৯০/লিটার (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ২১ আগস্ট ২০২৬)। অন্য বছরের দাম মূল্যস্ফীতির হার দিয়ে আনুমানিক হিসাব; কোনো একটি জিনিসের আসল দাম আলাদা হতে পারে।
সুদ ঢোকে, মূল্যস্ফীতি বেরিয়ে যায়
সুদের হার একটি উদাহরণ; নিজে বদলে দেখুন। কর: আয়কর রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) থাকলে সুদে ১০%, না থাকলে ১৫% উৎসে কাটা হয়। মূল্যস্ফীতি শুরুতে সর্বশেষ বার্ষিক হার (৮.৩৪%, বিবিএস, সেপ্টেম্বর ২০২৬)।
পরের টাকা, আজ কত?
হার যত বেশি, অপেক্ষা যত লম্বা, সেতু তত খাড়া: ভবিষ্যতের টাকা আজকের হিসাবে তত ছোট।
সুদের উপর সুদ: ৳১০০ কীভাবে বাড়ে
নিচে: বছরশুরুর ৳১০০সাধারণ সুদসুদের উপর সুদ
আপনি কোনটা নেবেন?
নাকি
মূল্যস্ফীতি: বিশ্বব্যাংক/বিবিএস ভোক্তা মূল্যসূচক (১৯৮৭ থেকে); সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬, বিবিএস। বাজারদর: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ৯ অক্টোবর ও ২১ আগস্ট ২০২৬। সুদের হারগুলো উদাহরণ, কোনো নির্দিষ্ট ব্যাংক বা পণ্যের হার নয়। শিক্ষামূলক হিসাব, বিনিয়োগ পরামর্শ নয়।