রিসোর্স
ফাইন্যান্স শেখার আর তথ্য নিজে যাচাই করার কিছু ভালো জায়গা।
এখানে কোনো পেইড বা অ্যাফিলিয়েট লিংক নেই, আর তালিকার কোনো প্রতিষ্ঠানের সাথে KhanFT-এর কোনো সম্পর্ক নেই। তালিকায় থাকা মানে কোনো পণ্য বা সেবার সুপারিশ নয়।
বাংলাদেশের অফিসিয়াল সোর্স
রেগুলেটর আর সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। কোনো সংখ্যা, রেট বা লাইসেন্স নিজে যাচাই করতে চাইলে এখান থেকেই শুরু করুন।
কেন্দ্রীয় ব্যাংক: মনিটারি পলিসি, এক্সচেঞ্জ রেট, সুদের হারের ডেটা, সার্কুলার আর লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির তালিকা।
bb.org.bdশেয়ারবাজারের রেগুলেটর: আইন ও বিধিমালা, আইপিও অনুমোদন, লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার ও অ্যাসেট ম্যানেজারের তালিকা।
sec.gov.bdলিস্টেড কোম্পানির দাম, ইনডেক্স, কোম্পানির ঘোষণা আর আর্থিক প্রতিবেদন।
dse.com.bdদেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ: মার্কেট ডেটা, ইনডেক্স আর লিস্টেড কোম্পানির তথ্য।
cse.com.bdযেখানে শেয়ার ইলেকট্রনিকভাবে জমা থাকে: বিও অ্যাকাউন্ট, ডিপোজিটরি পার্টিসিপ্যান্টের তালিকা আর অভিযোগ জানানোর ব্যবস্থা।
cdbl.com.bdসঞ্চয়পত্রের ধরন, মুনাফার হার আর কেনার নিয়ম।
nationalsavings.portal.gov.bdআয়কর, ভ্যাট আর কাস্টমসের আইন, রিটার্ন ফর্ম আর প্রজ্ঞাপন।
nbr.gov.bdইনফ্লেশন, জিডিপি, জনসংখ্যা আর খানা আয়-ব্যয় জরিপের অফিসিয়াল ডেটা।
bbs.gov.bdইনস্যুরেন্সের রেগুলেটর: নিবন্ধিত বীমা কোম্পানি আর বিধিমালা।
idra.portal.gov.bdক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের রেগুলেটর: কোন প্রতিষ্ঠানের লাইসেন্স আছে তা দেখুন।
mra.gov.bd
বাংলাদেশে ইনভেস্টর এডুকেশন
রেগুলেটর আর তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেখার উদ্যোগ।
শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড আর আইপিও নিয়ে বেসিক, ইনভেস্টরের অধিকার আর ফ্রি প্রশিক্ষণের খবর।
sec.gov.bdBSEC-এর জাতীয় ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচির ওয়েবসাইট।
finlitbd.comBSEC-এর একাডেমিক শাখা: শেয়ারবাজার নিয়ে কোর্স, ই-লার্নিং আর ইনভেস্টর সচেতনতা প্রোগ্রাম।
basm.org.bdক্যাপিটাল মার্কেট নিয়ে শর্ট কোর্স, ডিপ্লোমা, ইনভেস্টরস এডুকেশন প্রোগ্রাম আর গবেষণা।
bicm.ac.bd
ফ্রি কোর্স আর শেখার সাইট (ইংরেজিতে)
ইংরেজিতে, কিন্তু সহজ ভাষায়। উদাহরণগুলো অন্য দেশের, তাই নিয়ম আর ট্যাক্সের অংশ বাংলাদেশের সাথে মিলিয়ে নেবেন।
সুদ, শেয়ার, বন্ড আর ব্যাংকিং ছোট ছোট ভিডিওতে। পুরোটাই ফ্রি।
khanacademy.orgবাজেট, সেভিংস, ঋণ আর ইনভেস্টমেন্টের বেসিক। পুরোটাই ফ্রি।
khanacademy.orgশেয়ারবাজার আর পার্সোনাল ফাইন্যান্সের ফ্রি পাঠ, সাইন-আপ ছাড়াই পড়া যায়। উদাহরণ ভারতের বাজার থেকে।
varsity.zerodha.comরবার্ট শিলারের অনলাইন কোর্স। ফ্রি এনরোল করা যায়; সার্টিফিকেট নিতে টাকা লাগে।
coursera.orgঅচেনা কোনো ফাইন্যান্স শব্দের মানে খুঁজতে কাজের ডিকশনারি।
investopedia.com
বই
শুরু থেকে ধাপে ধাপে পড়ার একটি ছোট তালিকা। কেনার কোনো লিংক দিইনি।
- The Psychology of Money
টাকার সাথে আমাদের আচরণ কেন হিসাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ছোট ছোট গল্পে।
- The Little Book of Common Sense Investing
কম খরচের ইনডেক্স ফান্ডের পেছনের যুক্তি, ইনডেক্স ফান্ডের পথিকৃতের কলমে।
- A Random Walk Down Wall Street
বাজার কীভাবে কাজ করে, আর কেন বাজারকে নিয়মিত হারানো কঠিন।
- The Intelligent Investor
ভ্যালু ইনভেস্টিংয়ের ক্লাসিক: দাম আর আসল মূল্যের পার্থক্য, আর "মার্জিন অব সেফটি"।
লিংকগুলো যাচাই করা হয়েছে: অক্টোবর ২০২৬।